জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা; জেলায় কর্তব্যরত নিহত পুলিশ সদস্যর স্বরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। গতকাল রবিবার (০১ মার্চ ২০২০) জেলা পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যর স্বজন ও জেলা পুলিশ একটি শোক র্যালী বের করে।
র্যালী শেষে নিহত পুলিশ সদস্যর স্বরনে স্মৃতিফলকে পুস্পস্থাবক অর্পন করেন পুলিশ সুপার হাসানুজ্জামানসহ অনেকে। পরে মেমোরিয়াল ডে উপলক্ষে জেলা পুলিশের উদ্যেগে স্বরন সভা অণুষ্ঠিত হয়।
স্বরণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াসসহ নিহতের স্বজনেরা। পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল বাশার। স্বরন সভা শেষে ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে কর্মরত থাকা অবস্তায় নিহত ১২জন পুলিশ সদস্যর স্বজনদের হাতে জেলা পুলিশ সম্মাননা তুলে দেন।
আমাদের বাণী ডট কম/০২ মার্চ ২০২০/সিসি
