জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা; করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা অসহায়, গরীব ও নিন্ম  আয়ের মানুষদের মাঝে ব্যাক্তি উদ্যেগে চাল, ডাল, আলু, পিয়াজ ও রসুন বিতরণ করা হয়েছে সহ অন্যান্য খাদ্য বিতরন করা হয়েছে।

বুধবার, বুস্পতিবার ও শু ক্রবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন, জেলা পরিষদ মার্কেটের নিজস্ব অফিসে ব্যাক্তি উদ্যেগে ঝিনাইদহ পৌর এলাকার ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শ্রী রনি কুমার সাহা স্থানীয় ৩০০ জন অসহায়, গরীব ও নিন্ম  আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করেন।

খাদ্য বিতরণ কালে শ্রী রনি কুমার সাহা বলেন-আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আসুন আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি।

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ঝিনাইদহ জেলা ছাত্রলীগ নেতা বিশ্বজিত শাহ মিথুন, সাবেক জেলা ছাত্রলীগ যগ্ম আহবায়ক হাবিবুর রহমান টোকন সহ স্থা নীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা। দেশের ভয়াবহ দুর্যোগকালীন সময়ে এধরনের খাদ্য সহযোগিতা পেয়ে নিন্ম আয়ের মানুষগুলো বেশ খুশি ছিল ও ব্যাক্তি উদ্যেগে অসহায়, গরীব ও নিন্ম  আয়ের মানুষদের মাঝে খাদ্য খাবার বিতরন করায় তারা তারা শ্রী রনি কুমার সাহাকে ধন্যবাদ জ্ঞাপণ করেছেন।

আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।