ঠাকুরগাঁও সদর এলাকার প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

ঠাকুরগাঁও জেলা শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান, কর্মচারী, ব্যক্তি ও বিদ্যালয় যাচাই-বাছাই কমিটির সভাপতি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও সদস্য ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদের যৌথ স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে উদ্ভাবনী প্রকল্প ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করায় তাকে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমকে ধন্যবাদ জানিয়ে জেলার শ্রেষ্ঠ হওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল, নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতাসহ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও সচেতনতামূলক কর্মসূচি চালু করেছি। এগুলো চলমান থাকবে।

এ সমস্ত কাজে সকলেই সহযোগিতা করেছেন। আগামীতে সদর উপজেলার শিক্ষা ব্যবস্থার মান বৃদ্ধিতে আরও কাজ করবেন বলে জানান তিনি। এ দিকে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় সদর উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আরো ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।