ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার পরিষদের সামনে থেকে গাজাসহ মনির হোসেন নামের এক জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আজ সোমবার (০৬ জানুয়ারি ২০২০) সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ব্যাটারি চালিত অটো রিক্সার চেকিংএর সময় পকেটে গাজা পাওয়ায় ইসলামবাগ গ্রামের মৃত আব্দুস হাইয়ের ছেলে মনির হোসেন কে আটক করা হয় ।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
