ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় মাদকাসক্ত অবস্থায় পিতা ও মাতাকে মারধরের দায়ে শফিকুল ইসলাম জনি (২৪) নামে এক যুবককে আটক করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পৌরসভার কালীবাড়ি ক্লাবপাড়া এলাকায় এ রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন। দণ্ডপ্রাপ্ত জনি ঐ এলাকার আব্দুলজ জব্বারের ছেলে। এর আগেও জনি মাদক গ্রহণের দায়ে কারাগারে সাজা ভোগ করেছেন বলে তার বাবা জানিয়েছেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকাসক্ত অবস্থায় জনি তার বাবা ও মাকে প্রহার করছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসি আমি। স্থানীয়রা তার বিচার দাবি করলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।