ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পৌরসভা আশ্রম পাড়ার শিশু পার্কে মাদকসেবনরত অবস্থায় ১ যুবক আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন ও ঠাকুরগাঁও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পার্কে বসে মাদক সেবনরত অবস্থায় ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সোবহান (২০) নামের ঐ যুবককে আটক করে ।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ।
