মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; ঠাকুরগাঁও জেলার তিনটি পৌরসভার ৪ হাজার ৮শ জন হত দরিদ্রদের মাঝে ওএমএসে চাল বিতরণ শুরু হয়েছে।

আজ রবিবার (০৫ এপ্রিল ২০২০)  সকালে ঠাকুরগাঁও পৌরসভার গোবিন্দনগর ওএমএস পয়েন্টে দরিদ্র মানুষের হাতে ১০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল তুনে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এসময় জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, জেলা আ,আলীগের সা: সম্পাদক দীপক কুমার রায়, পৌর আ,লীগের সভাপতি ইকরামুল হক, সা:সম্পাদক মাসুদুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

ঠাকুুরগাঁও পৌরসভার ২৪ জন ডিলারের মাধ্যমে সাপ্তাহে ৩ দিন ১০ টাকা কেজি দরে ২৪শ দরিদ্র মানুষের চাল দে্য়া হচ্ছে। এছাড়াও জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল পৌরসভায় ২ ম.টন চাল ।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।