ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিদ্যালয়ের হলরুমে  ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার আলী এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস আলী ।

অভিভাবক সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আহ্বান করা হয় । প্রশ্ন আহ্বানের প্রেক্ষিতে অভিভাবক সদস্য রাসেল ইসলাম,  নাসিরুল ইসলাম বাবু, মালেকা বেগম সহ প্রমুখ বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং কিছু প্রশ্নের সমাধান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান । উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,  জুলফিকার আলী ভূট্টু, অধ্যক্ষ, ভূল্লী ডিগ্রী কলেজ,  সরকার আলাউদ্দীন, সভাপতি জেলা কৃষক লীগ ঠাকুরগাঁও, নূরে আলম সিদ্দিকী মুক্তি, চেয়ারম্যান, ৫নং বালিয়া ইউনিয়ন পরিষদ, আরও বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য  আমিরুল ইসলাম, অরবিন্দ কুমার, নরহরী দেবনাথ, আরিফ আহাম্মেদ রনি, ফরিদা আক্তার, ইতি আক্তার, আনারকলি, রুমি আক্তার, ইসমাইল সহ প্রমুখ বক্তব্য রাখেন।

আগামী ২০২০ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এস,এসসি পরীক্ষার ফলাফল কিভাবে ভালো করা যায় তার উপর বিস্তারিত আলোচনা করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।