মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলায় নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৩৪ জনে দাঁড়ালো।

আজ শনিবার (১৬ মে ২০২০ ) এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।

 ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকারবলেন, ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে এই তথ্য পাওয়া গেছে। করোনায় আক্রান্তরা হলেন, (সদর উপজেলার পৌরসভার ৫ নং পূর্ব হাজীপাড়া বৈশাখী মোড়ে এক জন নারী, বালিয়াডাঙ্গী-১ জন, রাণীশংকৈল-১ জন ও হরিপুর-৩ জন)করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৪ জন।

তিনি আরও বলেন, এ নিয়ে পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়ালো ৩৪ জনে, যাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য, এর আগে শনিবার (১১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলায় প্রথম হরিপুরে ২ জন ও পীরগঞ্জে ১ জন করোনা শনাক্তের পর। গত (১৫মে) সর্বশেষ ঠাকুরগাঁও জেলায় ৩ জন শনাক্ত হয়।

 স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে সর্বশেষ (১৬ মে ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ছয় হাজার ৭৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬৭ হাজার ২৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে।  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ১১৭ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন ও রংপুর বিভাগের দুইজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৩৪৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৫১ জনকে।

আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।