মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার পীরগঞ্জে নতুন করে ৩৬ বছর বয়সী এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। তার বাড়ী পীরগঞ্জ উপজেলার ভাকুড়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামে। সে সম্প্রতি কিশোরগঞ্জ থেকে পীরগঞ্জে আসে। এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৫ জনে। এর মধ্যে নারী ও শিশু সহ ১৪জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার ।

তিনি বলেন, ১১ মে সোমবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলার ভাকুড়া ইউনিয়নে নতুন করে ৩৬ বছর বয়সী এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন, এ নিয়ে পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়ালো ২৫ জনে। ১১ মে সোমবার নতুন করে ২৭ জনের নমুনা পাঠানো হয়েছে। এছাড়াও আক্রান্তদের মধ্য থেকে নারী ও শিশ ুসহ ১৪ জন সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ৭৭৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ১৪৭ জন।

আমাদের বাণী ডট কম/১২ মে  ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।