ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবু সাঈদ বাপ্পি(৪০) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আবু সাঈদ বাপ্পী ঠাকুরগাঁও পৌরসভার হলপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

আজ (০৭ জানুয়ারি, ২০২০) মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।

এর আগেও আবু সাঈদ বাপ্পি মদপানের দায়ে কারাভোগ করেছেন বলে জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ।

মাদক দ্রব্য অভিযান বিরুদ্ধে কথা বললে তিনি জানান, এলাকার মানুষ সহযোগিতা করলে এবং সাংবাদিক গণ সহযোগিতা করলে তাহলে মাদক দ্রব্য নির্মূল করা সম্ভব হবে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।