ঠাকুরগাঁও জেলায় সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খেজমত আলী নামে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিহত হয়েছে।শনিবার সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও- ঢাকা মহাসড়কের খোচাবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সৈয়দপুর বিমানবন্দরে মাইক্রোবাসটি যাত্রী নিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে সদরের খোচাবাড়ি এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা ট্রাকের সাথে সংর্ঘষ হয়। এসময় গুরুতর আহত হয় খেজমত আলী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা যাত্রীদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

নিহত খেজমত আলী জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার ভবানীপুর গ্রামের হাসান আলীর ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন । এ ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি (অপারেশন) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।