মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা;  জেলায় আব্দুল মজিদ (৪৫) এবং আয়েজ (৫০) নামে দুই যুবককে গাজাঁ সেবনের দায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে।করেছেন ।

গতকাল সোমবার (০৯ মার্চ ২০২০)  বিকালে জেলার সদর উপজেলার ভূল্লী বাজারে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ এবং আয়েজ কুমারপুর বশির পাড়া গ্রামের বাসিন্দা ।

ভ্রাম্যমণ  আদালতের বিচারক ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গাজাঁ সেবনরত অবস্থায় আব্দুল মজিদ এবং আয়েজ কে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও বলেন, মাদকমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায়। প্রতিটি সচেতন নাগরিককে উদ্যোগ সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আমাদের বাণী ডট কম/১০ মার্চ ২০২০/টিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।