কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি শাহাদাত সৌরভ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসাইনসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।