ডেস্ক রিপোর্ট, ঢাকা; ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে সোমবার বিকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা পজিটিভ রয়েছে।
- হাসপাতাল সূত্রে পাওয়া গেছে তাদের পরিচয়। তারা হলেন- শারমিন (২০) করোন পজিটিভ (ঝালকাঠির রাজাপুর); হাজী হাজু মিয়া (৮০) করোনা পজিটিভ (ব্রাহ্মণবাড়িয়া); ইয়াকুব চৌধুরী (৭৩) করোনা পজিটিভ (ঢাকা); আনোয়ার হোসেন (৬০) করোনা পজিটিভ (কামরাঙ্গীরচর); সোহরাব গাজী (৪০) (পটুয়াখালী); আব্দুল হাকিম (৭৫) (দোহার); অহিদ মিয়া (৫১) (মতিঝিল); আ. মান্নান (৫৭) (মাদারটেক); জামিলা খাতুন (৪৮) (কুমিল্লা); জাহানারা (৭৮) (চাঁদপুর); আব্দুল হাকিম (৬৬) (নোয়াখালী)।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে হেলথ বুলেটিনে্র সর্বশেষ (২১ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৭০৯ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫১০ জন। আজ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৯৮ টি।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন।
আমাদের বাণী ডট কম/২১ জুলাই ২০২০/পিপিএম

