রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা;  জেলার তাড়াইলে ১০ টাকা কেজি দরের হতদরিদ্রদের ৬০ বস্তা চাল অন্যত্র বিক্রির দায়ে উপজেলার দিগদাইরড় ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ডিলার মোস্তাফিজুর রহমান মোস্তফা, চাল ব্যবসায়ী চান মিয়া, পিকআপ ড্রাইভার উজ্জ্বল মিয়া এবং অজ্ঞাত ৩ জনকে আসামি করে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৩।

সরকারি খাদ্যবান্ধব ১০ টাকা কেজি দরের চাল হতদরিদ্রদের মাঝে বিক্রি না করে কালোবাজারে বিক্রির দায়ে ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার দিগদদাইড় ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ডিলার মোস্তাফিজুর রহমান, চাল ব্যাবসায়ী চান মিয়া ও পিকআপ ভর্তি ৬০ বস্তা চালসহ ড্রাইভার উজ্জ্বল মিয়াকে তাড়াইল থানা পুলিশ গ্রেফতার করে।

জানা যায়, ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মোস্তফা উপজেলার দিগদাইড় ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি ধরের চাউলের অনুমোদিত ডিলার ছিলেন।

জানা গেছে, উপজেলার দিগদাইড় ইউনিয়নে হতদরিদ্র কার্ডধারী রয়েছে ৫শ’ ৫৬ জন। যারা ১০টাকা কেজি ধরে প্রতি মাসে ৩০ কেজি বছরের ৫ মাস এ সুবিধা পেয়ে থাকেন। এসব হতদরিদ্রদের সুবিধার্থে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় দিগদাইড় ইউনিয়নে ২জন পরিবেশক করে ডিলারশীপ মনোনীত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ বলেন, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতায়নে ৬ জনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে। সরকার নিয়মবহির্ভূত কাজ করায় মোস্তাফিজুর রহমান মোস্তফার ডিলারশীপ বাতিল করা হবে অফিসিয়ালী সরকারী কার্যক্রম শুরু হলে।

আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।