রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা; করোনা ভাইরাস প্রতিরোধে তৃতীয় দিনের মতো কর্মহীন হয়ে ঘরে বন্দি থাকা ছিন্নমুল মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতার সেবায় এগিয়ে আসা কোমল মনের অধিকারী কিছু মানুষ।
জানা যায়, তাড়াইল বিচিত্রা’র এ্যাডমিন ছাদেকুর রহমান রতন, রূপসী তাড়াইল এর সম্পাদক রুহুল আমিন এর প্রচেষ্টায় তৃতীয় দিনের মতো আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি, সিংধা, নয়নসুখ ও দামিহা ইউনিয়নের দামিহা গ্রামের ১শ’ দুঃস্হ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়েছে। উল্লেখ্য যে, গত ২,৩ এপ্রিল বুধবার, বৃহস্পতিবার রাউতি ইউনিয়নের রাউতি গাবতলী, কোনা ভাওয়াল, পুরুড়া, বানাইল, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাচাইল, সহিলাটি, শামুকজানী, কালনা, সাররং, ধলা ইউনিয়নের সেকান্দরনগর, গজেন্দ্রপুর, ও জাওয়ার ইউনিয়নের ছনাটি, পৃর্ব জাওয়ার, পশ্চিম জাওয়ার গ্রামের ২শ’ হতদরিদ্র, দিনমজুর, বেকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সারাবিশ্বে ছড়িয়ে পরা কোভিড-১৯ (করোনা ভাইরাস) এ বাংলাদেশ সরকারের নির্দেশনায় কর্মহীন হয়ে ঘরে বন্দি থাকার কারণে উপজেলার ছিন্নমুল মানুষ পড়েছে বেকায়দায়। এ দিকটা বিবেচনায় রেখেই ২শ’ অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তাড়াইল বিচিত্রা’র এ্যাডমিন ছাদেকুর রহমান রতন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার ২শ’ ছিন্নমূল মানুষের মাঝে কিছু কোমল হৃদয়ের অধিকারীদের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী বিতরণে কোনো রাজনৈতিক উদ্যোশ্য নেই। উদ্যোশ্য শুধু হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো।
রূপসী তাড়াইল এর সম্পাদক রুহুল আমিন বলেন, চলমান করোনা ভাইরাসে সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের সর্বস্তরের মানুষ পড়েছে বেকায়দায়। এই পরিস্তিতিতে সবচেয়ে বেশী সমস্যায় পড়েছে খেটে খাওয়া মানুষ। এ সমস্ত মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌছিয়ে দিয়েছি আমরা। তিনি আরে বলেন বর্তমান সময়ের দাবী হল, সমাজের ভিত্তবানদের নৈতিক দায়িত্ব এসব হতদরিদ্রদের সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত প্রসারিত করা।
আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ
