রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা; করোনাভাইরাসের এই পাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে জেলার তাড়াইল উপজেলা যুবলীগ।

আজ বৃহস্পতিবার (০ ৯ এপ্রিল ২০২০)  দুপুর ১২ টায় উপজেলা যুবলীগের অস্হায়ী কার্যালয় তাড়াইল বাজার থেকে কর্মহীন হয়ে পরা দু:স্থ ও হতদরিদ্র ২শ’ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা যুবলীগের নিজস্ব অর্থায়নে ২শ’ পরিবারের মাঝে ৮ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন, উপজেলা আ’লীগ, যুবলীগ ও জেলা যুবলীগের নেতৃবৃন্দ ।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১২   জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ৩৩০ জনে। নতুন করে আরও  ১  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২১  জনে। আজ বৃহস্পতিবার  (০ ৯ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।