নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ; করোনা প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের মাঝে জেলার ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে চাল,ডাল,আলু,ডিমসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃইমরান হোসেন সোহাগ মন্ডল।
আজ শুক্রবার (০৩এপ্রিল ২০২০) বিকেল ৪টায় স্থানীয় বাজার ও গ্রামের অস্বচ্ছল ২০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে ইমরান হোসেন সোহাগ বলেন,দেশের এই দুঃসময়ে সকল মানুষকে নিজ নিজ জায়গা থেকে কাজ করা উচিত।এই ধারনাকে সামনে রেখে অসহায় মানুষের মাঝে মাস্ক ও ত্রান সামগ্রী বিতরণ করেছি। আশাকরি এভাবে সামনের দিনগুলোতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারবো।
এসময় ত্রাণ বিতরনে সহযোগিতা করেন সাকিব আহমেদ,সুয়েব মন্ডল,আনসারুল হক মন্ডল,আবু সাঈদ মন্ডল সহ আরও অনেকেই।
আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ
