গত ১৮ই অক্টোবর ২০১৯ইং রোজ শুক্রবার নিজ কর্মস্থলে যাবার সময় প্রাইভেট কারের সাথে রিক্সার ধাঁক্কায় বান্দরবান সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিয়ানা ত্রিপুরা পপি মারা যান ।

লিয়ানা ত্রিপুরা পপি বান্দরবান জেলার থানচি উপজেলার মরিয়ম পাড়া নিবাসী আন্দ্রিজয় ত্রিপুরার দ্বিতীয় কন্যা ।

তারই ধারাবাহিকতায় রবিবার ৩রা নভেম্বর ২০১৯ইং সকাল ১০ঘটিকার সময় উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন গোলঘর চত্বরে এসে লিয়ানা ত্রিপুরা পপিকে প্রাইভেটকার চাপিয়ে হত্যারদায়ে গ্রেপ্তারকৃত আসামী শাফিন ওমাইর এর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন ত্রিপুরা কল্যাণ সংসদ, মারমা সম্প্রদায়, বম সম্প্রদায়, বাঙ্গালী সম্প্রদায়, খুমি সম্প্রদায়, ম্রো সম্প্রদায়সহ সর্বস্তরের জনসাধারণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।