নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী; জেলার বেগমগঞ্জে পিকআপের চাপায় প্রাথমিকের এক শিক্ষিকা ও তার মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত । নিহত স্কুল শিক্ষিকা বেগমগঞ্জের মিরওয়ারিশপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পলি রানী মজুমদার ও তার দুই বছরের মেয়ে নিধি।

আজ বুধবার (০৪ মার্চ ২০২০) সকাল ৯টার দিকে বেগমগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সকাল ৯টার সময় চৌমুহনী থেকে সিএনজি অটোরিকশায় আপানিয়ায় যাওয়ার সময় ছালামের দোকান নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই জন মারা যায়। এসময় ওই স্কুল শিক্ষিকার আরো এক মেয়ে আহত হয়। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন-অর-রশীদ চৌধরী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

                                                                                                                                                                            আমাদের বাণী ডট কম/০৪ মার্চ ২০২০/সিআইএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।