জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেছেন, দেশে দুর্নীতি এখন হাস্যরসে পরিণত হয়েছে। দুর্নীতি তদন্তে তিনি জাতীয় সংসদের সিনিয়র সদস্যদের নিয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

সোমবার রাতে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে পীর ফজলুর রহমান এ দাবি জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

পীর ফজলুর রহমান বলেন, দুর্নীতির কারণে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। ৫ হাজার ৫০০ টাকার জিনিস ৮৫ হাজার টাকায় কেনা হয়েছে বলে দেখানো হয়েছে। পুকুর খনন শিখতে বিদেশে গেছেন। লুটপাটে ওয়াসা ডুবেছে। অদ্ভুত সব দুর্নীতির কর্মকাণ্ড ঘটছে। এসব কারণে সরকারের সব উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।