দূর্গা মায়ের পূজোয় সকলের প্রতি বিনীত আবেদন। আমরা গভীর ভাবে অনুধাবন করেছি এই যে, দূর্গা মায়ের কৃপা লাভের পূজোয় প্রিয় মাতৃভুমি তে প্রায় ৩৩হাজার ৩৯৮ টি পূজো মন্ডপে প্রার্থনায় সমবেত হতে যাচ্ছি। এ মহালগ্নে সকল পূজারীদের প্রতি বিনয় চিত্তে অনুরোধ জানাই, ধর্মীয় মর্ম বাণী তে মানবিক মূল্যবোধে সমাজ ব্যবস্থা গড়তে আমাদের প্রস্তাবনা বিবেচনায় কৃতজ্ঞ থাকিব। প্রস্তাব সমূহ
১) সকল পূজা কমিটি প্রাথমিক ভাবে নিঃস্বার্থ চিত্তে সর্বনিম্ন ২০০০/ হাজার টাকা অনুদান প্রদান করা। ২)প্রদেয় অনুদানের সাথে পূজো কমিটি কর্তৃক ঐ এলাকায় বসবাস রত হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রীষ্টান পরিবার গুলোর মধ্যে তুলনামূলক অস্বচ্ছল পরিবারের নাম প্রস্তাব করবেন। (৩) অনুদানের প্রদেয় টাকা ও চার টি পরিবারের নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেওয়ার জন্যে অনুরোধ থাকবে। (৪) অথবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ও জমা দিতে পারেন। (৫)জমা কৃত টাকার মোট যোগ ফল প্রস্তাবিত পরিবার গুলোর মধ্যে দৈবচয়নের মাধ্যমে প্রদান করা হবে। (৫) এ ক্ষেত্রে শর্ত হল একটি জেলায় শুধু মাত্র চারটি পরিবার এ অর্থ পাবেন। (৬) এ ক্ষেত্রে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, পূজা উদযাপন কমিটি,হিন্দু -বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট প্রতিনিধি উপস্হিত থেকে সমুদয় অর্থ বিতরন করবেন। (৭) সমুদয় অর্থ যেখানে জমা দিবেন সেখানে থাকবে।কোন সংগঠনের হাতে নয়। (৮) মোট অনুদান কৃত উত্তোলিত টাকার পরিমান সম বন্টনের জন্যে আমরা তথ্য সংগ্রহের দায়িত্ব পালনে একটি কমিটি থাকবে।তবে ঐ কমিটির হাতে অনুদানের প্রাপ্য অর্থ থাকবে না। (৯) আমাদের আবেদন সহ অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে উত্তোলিত অনুদান বিতরনের শুভ সূচনা করনে। (১০) এ সময় পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি,হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ,জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দের নাম মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদনে প্রস্তাবনা থাকবে। (১১)এ সকল ক্ষেত্রে বাংলাদেশ সনাতনী কল্যাণ সংঘের কোন পর্যায়ের নেতৃবৃন্দের নাম ও উপস্হিত থাকবে না। (১১) বাংলাদেশ সনাতনী কল্যান সংঘ এ ক্ষেত্রে সমন্বয় করবে মাত্র। (১২) এ ক্ষেত্রে যে কোন সংগঠন সমন্বয়ের দায়িত্ব পালন করতে পারেন। 
আমরা মনে করি যে কোন মহৎ উদ্যেগ সকলের।এবং সেটি যে সংগঠন বাস্তবায়ন করুক।সেটি সমাজের মঙ্গলের জন্যে। আমাদের প্রস্তবনা উপস্হাপনে কোন ভুল হলে সুন্দর দৃষ্টি তে ক্ষমা করবেন।
বিনীত নিবেদক
সুমন ভট্টাচার্য্য
সাধারন সম্পাদক
বাংলাদেশ সনাতনী কল্যাণ সংঘ। (বিজ্ঞপ্তী)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।