মুক্তিযুদ্ধের ৪৮ বছর অতিবাহিত হলেও শ্রমজীবী দরিদ্র মানুষগুলো আজও তাদের অধিকার আদায়ে রাজপথে লড়াই করছে, ন্যায্য দাবী আদায়ে প্রাণ দিতে হচ্ছে হচ্ছে। মুক্তিযুদ্ধে আমরা একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি, একটি জাতীয় পতাকা পেয়েছি, একটি জাতীয় সঙ্গীত পেয়েছি কিন্তু অর্থনৈতিক মুক্তি পাইনি, শোষন, বঞ্জনা থেকে মুক্তি পাইনি।
মঙ্গলবার বিকেলে দেবীদ্বার উপজেরা ‘ভূমিহীন সংগঠন’র আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি আরো বলেন, আমাদের ৭বছর পর ভিয়েতনাম স্বাধীন হলেও তারা এখন অর্থনৈতিকভাবে সয়ংসম্পূর্ণ, সে দেশে বেকার নেই, না খেয়ে মানুষ মরেনা, শোষন- নিপিড়ন নেই, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিতে শতভাগ এগিয়ে। ওরা আমাদের মতো ন্যায্য দাবী আদায়ে, পাওনা বেতনের দাবীতে রাজপথে মিছিল, মিটিং করতে হয়না, অনশন করে প্রাণ দিতে হয়না। অভাবের তাড়নায় কিংবা ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে হয়না, অভাব ঘুচাতে সন্তান বিক্রি করতে হয়না। আজকের ন্যায় ভূমিহীন দরিদ্র মানুষগুলো তাদের অধিকার আদায়য়ের লড়াইকে জোরদার করতে ভূমিহীনদের সম্মেলন করতে হয়না। আজ এটাই প্রমানীত বিশে^ লুটেরাদের পূঁজীবাদ তথা ধনবাদ মানুষের মুক্তি দিতে পারেনা। মানুষের মুক্তির একমাত্র পথ সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা।
উপজেলার হোসেনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘দেবীদ্বার ভূমহীন আঞ্চলিক বার্ষিক সম্মেলন’-এ ভূমিহীননেতা মোখলেসুর রহমান’র সভাপতিত্বে এবং আব্দুল ওয়াদুদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, বাংলাদেশ ‘ক্ষেত মজুর সমিতি’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরেশ কর, ‘বাংলাদেশ কৃষক সমিতি’ কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, ‘নিজেরা করি সংস্থা’ কুমিল্লা জেলা সভাপতি আব্দুল জব্বার, ‘নিজেরা করি সংস্থা’ চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা মোঃ শাহজাহান, ‘নিজেরা করি সংস্থা’ রসুলপুর কার্যালয়ের সংগঠক উজ্জল হোসেন, পরিতুষ মাহাতু, ইউপি সদস্য আয়শা বেগম, ভূমিহীন নেতা আবুল কাসেম, তজু মিয়া, আব্দুল গফুর প্রমূখ।
সম্মেলনে মোখলেসুর রহমানকে সভাপতি ও আব্দুল গফুরকে সাধারন সম্পাদক করে ১১সদস্যের নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- আবুল কাসেম, সহ-সাধারন সম্পাদক- লুৎফা বেগম, সাংগঠনিক সম্পাদক- আব্দুল ওয়াদুদ, সহ-সাংগঠনিক সম্পাদক-, প্রচার সম্পাদক তজু মিয়া, সদস্য ইয়ার খান, সুফিয়া বেগম।
