ডেস্ক রিপোর, ঢাকা;  করোনা জয় করলেন নিম্ন আদালতের ৩৫ বিচারক। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত করোনা মনিটরিং ডেস্ক এর তথ্য অনুযায়ী নিম্ন আদালতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে ৫১ জন বিচারক এবং ২১৭ জন কর্মচারী।

আক্রান্ত বিচারকদের মধ্যে করোনা জয় করে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৩৪ জন। এছাড়া গতকাল মাগুরার জেলা জজের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্বিতীয়বার করোনা নেগেটিভ রিপোর্ট না পাওয়া পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন। আক্রান্ত বিচারকদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ জন। আক্রান্ত কর্মচারীদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন, মৃত্যুবরণ করেছেন ১ জন।

এছাড়া ১৩৩ জন হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন । নওগাঁ জেলা জজ আদালতের একজন কর্মচারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও তার করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৯  জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ২২৩৮  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৫  হাজার ৪৯৪ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬৩২ টি যা গতদিনে ছিল ১৫ হাজার ৬৭৫ টি । ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ৭০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮৪ হাজার ৫৪৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ২৩৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৭৭০ জন এবং নারী ৪৬৮ জন।’

আমাদের বাণী ডট কম/১০  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।