নিজস্ব সংবাদদাতা, নওগাঁ; জেলার সদর উপজেলার রজাকপুর মধ্যপাড়ার তুলশিগঙ্গা নদী থেকে নুরুন্নাহার (৫৮) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
আজ সোমবার (০৪ মে ২০২০) বেলা ১২ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত নুরুন্নাহার রজাকপুর গ্রামের মৃত সামছুর রহমানের স্ত্রী।
জানা গেছে, সোমবার বেলা ১২ টার দিকে স্থানীয়রা নদীর কিনারায় অর্ধগলিত লাশ দেখে নওগাঁ সদর মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্র কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানোসহ মামলার প্রস্তুতি চলছে।
আমাদের বাণী ডট/০৪ মে ২০২০/পিবিএ
