মো: রফিকুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা; জেলার  পোরশা নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ছোঁড়া গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে উপজেলার নিতপুর সীমান্তের ২২৭ মেইন পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে নিমতলা নামক স্থানে।

ভারতের আগ্রাবাদ ক্যাম্পের ১৫৯বিএসএফ সদস্যরা ঘটনাটি ঘটিয়েছে।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন রাতে বেশ কিছু গরু ব্যবসায়ী গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ভোরে গরু নিয়ে আসার পথে আগ্রাবাদ ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের উপর গুলি ছোঁড়ে। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ’র ছোঁড়া গুলিতে ভারতের অভ্যন্তরেই পোরশা তুড়িপাড়া গ্রামের ভুলু তুড়ির ছেলে নির্মল তুড়ি (সুভাশ) (৩৫) নামের এক বাংলাদেশী গরু ব্যাবসায়ী মারা যায়।

এ বিষয়ে ১৬ বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল আরিফুল ইসলাম সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ভারত ভূখন্ডেই পড়ে ছিল, নিতপুর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে লাশ ফেরত নেয়ার জন্য প্রস্ততুতি চলছিল বলেও বিজিবি সূত্রে জানা গেছে।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।