আশরাফুল আলম জালাল, নান্দাইল (ময়মনসিংহ)  সংবাদদাতা;  জেলার নান্দাইল উপজেলায় বিদুৎস্পৃষ্টে কনিকা সুলতানা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (০৮ জুন ২০২০) সকালে উপজেলার  চরবেতাগৈর ইউনিয়নের চরকোমড়ভাঙা গ্রামে ঐ গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

নিহত ওই গৃহবধূর স্বামী তারেক মিয়া (কাঞ্চন) নৌবাহিনীর সৈনিক।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কনিকা সুলতানা (২১) লোহিতপুর স্বামীর থেকে বাবার বাড়ি চরকোমড়ভাঙা গ্রামে বেড়াতে গিয়ে ছিলেন। সকালে তিনি বৈদ্যুতিক পাখা দিয়ে ধান উড়ানোর কাজ করার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই আহত কনিকাকে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমাদের বাণী ডট কম/০৮ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।