এলাকাবাসী জানান বিগত সময়ে, কোটি টাকা ব্যায়ে মাটির বদলে বালি দিয়ে বাধ নির্মান ,পানি আসার আগে দাঢসারা নদী খনন কাজে গাফিলতি, নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও বাধের উপর দিয়ে অতিরিক্ত ট্রাক্টর চালোনোর ফলে আগে থেকেই ঝুকিপুর্ন হয়েছিল বাধের বেশ কিছু অংশ। সম্প্রতি অতি বৃষ্টি পানির তীব্র ¯্রােতে করতোয়া ও আখিরা নদীর উপর নির্মিত বাধের কয়েকটি স্থানে তীব্র ভাঙ্গন দেখা দেওয়ায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে।দ্রুত জিও ব্যাগ ফেলে বাধের গুরুত্বপুর্ন স্থান গুলো সংস্কার করা না হলে যে কোন মহুর্তে বাধ ধসে উপজেলার দুই ইউনিয়নসহ আশপাশেল প্রায় অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হতে পারে। এলাকাবাসীর দাবি অতিদ্রুত এই বাধ সংস্কার করা করা দাবী জানিয়েছেন।
এদিকে গাইবান্ধা – ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড .উম্মে কুলসুম স্মৃতি বিষয়টির যথাযথ গুরুত্বারোপ করে দ্রুত বাধ পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ প্রদান করেছেন বলে জানা যায়।
আমাদের বাণী ডট কম/১৫ জুলাই ২০২০/পিপিএম
