পটুয়াখালী সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এক দিনে এটিই জেলা এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১৩ জনে।
গতকাল বুধবার (১০ জুন ২০২০) বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালীর সিভিল সার্জন।
নতুন ৩০ জনের মধ্যে পটুয়াখালী পৌর শহরের মধ্যে রয়েছে মোট ২২ জন (চরপাড়া- তিনজন, কলেজ রোড- তিনজন, শান্তিবাগ- দুইজন, নবাব পাড়া- একজন, কলেরপুকুর পাড়- একজন, কাঠপট্টি- চারজন, র্যাব ক্যাম্প- একজন, রুপালি ব্যাংক শাখার- একজন, পটুয়াখালী হাসপাতাল- দুইজন, পটুয়াখালী পৌরসভায়- একজন)।
সদর উপজেলায় রয়েছে তিনজন- (আউলিয়াপুর- একজন, খলিশাখালি- দুইজন, লাউকাঠি- একজন)। দুমকি আলগি- একজন, কলাপাড়া- একজন, বাউফল- তিনজন, গলাচিপা-একজন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৬৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।’
আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ
