আসন্ন ১ লা ফেব্রুয়ারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত মেয়র পদ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের সাথে নিয়ে ধারাবাহিক নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নাহিদা সুলতানা যূথী।
২৬ জানুয়ারী রবিবার শান্তিনগর চ্যামেলীবাগ, এ.জি.বি কলোনী, মতিঝিল দৌনিক বাংলার মোড়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট , পুরানা পল্টন, বিজয় নগর এলাকায় তাপসের পক্ষে নির্বাচনী প্রচারনা চালান।

নির্বাচনী প্রচারনায় অংশে নিয়ে ভোটার ও জনসাধারনের উদ্দেশ্যে নাহিদা সুলতানা যূথী বলেন, আমি তাপস সাহেবের বড় ভাবি, আমি পরিবারের পক্ষ থেকে, তাপসের জন্য আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট ও দোয়া চাইতে এসেছি।

আপনারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১লা ফেব্রুয়ারী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
আপনাদের ভোটে তাপস বিজয়ী হলে, নগরীর আধুনিকায়ন, সৌন্দর্য বর্ধন, যানজটমুক্ত নগরী উপহার দেওয়া সহ যে ৫টি প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে।
তাই আপনারা তাপসকে তার নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন এবং পরবর্তীতে উন্নয়ন বুঝে নিবেন।
আমাদের বাণী/আ-আ-মা
