গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও ব্যাবসায়ি রফিকুল ইসলাম রফিক আজ (৩ জানুয়ারী ২০২০) শুক্রবার পলাশবাড়ী সদরে গোডাউন মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনমাথা মোড়ে দলীয় নেতাকর্মীদের সহিত কুশলবিনিময় করেন।
এসময় থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,উপজেলা শ্রমিকদল সভাপতি আব্দুর রহমান,উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মমিন মন্ডল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
কুশলবিনিময়কালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে দলীয় কর্মসূচী সফল করতে ও আগামী উপ নির্বাচনে দলীয় প্রার্থী যেই হোক তাকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহবান জানান তিনি।
