গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নবগঠিত পৌরসভার ভোটের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌরসভা বাস্তবায়ন কমিটি।  আজ (৫ জানুয়ারী ২০২০)  রবিবার বিকালে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

পৌর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পলাশবাড়ী পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পলাশবাড়ী পৌরসভা বাস্তবায়ন কমিটির আন্দোলনের ফলে পৌরসভা বাস্তবায়ন হলেও একটি কুচক্রী মহলের কারণে পৌর নির্বাচন নিয়ে নানা তালবাহানা চলমান থাকায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দ্রুত পৌর নির্বাচনের দাবীসহ বরিশাল ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের অবৈধ জনপ্রতিনিধিদের হটিয়ে প্রশাসক নিয়োগ প্রদান করে ইউপি নির্বাচনের দাবী জানান।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।