রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউপির সদস্য ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডল কে দুর্বৃত্তরা রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এসময় তারা সময় বেশ কয় একটি ককটেল ফাটিয়ে এবং ফাঁকা কয় এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বাগদুলী বাজারে এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পাংশা হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেখানে রাত তিনটার দিকে তিনি মারা যায়।

পাংশা থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটা এখনও জানা যায়নি। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।