রাজবাড়ীর পাংশায় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে ৪৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সাড়ে ১২ টায় এই জরিমানা করা হয়।

জানা গেছে, রাজশাহী  থেকে  ছেড়ে  আসা রাজবাড়ীর গোয়ালন্দ  ঘাট গামী মধুমতী  এক্সপ্রেসে ৪৪ জন যাত্রী  ট্রেনের টিকিট না কেটে ভ্রমণের অপরাধে তাদের জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও পাংশা উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। রেলওয়ে  আইন  ১৮৯০ এর ৬৮/১১২ ধারায় ঐই ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোট ৪ হাজার ৫শত ৭৭ টাকা জরিমানা  আদায়  করা হয়।

এসময় উপস্থিত  ছিলেন পাংশা রেলওয়ের স্টেশন  মাষ্টার মোস্তাফিজুর রহমান, সহকারী  স্টেশন মাষ্টার  জীবন বৈরাগী ও পাংশা থানা পুলিশের সদস্যরা  অভিযান  পরিচালনা কাছে উপস্থিত  ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।