গাইবান্ধার সাঘাটা উপজেলায় পানিতে ডুবে হাসান উল্লাহ (৫) ও সিফাত (৫) নামে দুই শিশু মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের দীর্ঘলকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে।

মৃত্যু হাসান উল্লাহ দীর্ঘলকান্দি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও সিফাত একই উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের শামীম মিয়ার ছেলে।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, সিফাত তার মা’র সাথে সম্প্রতি নানা বাড়ি দীঘলকান্দি গ্রামে বেড়াতে এসেছে। ঘটনার দিন বুধবার সকালে সিফাত প্রতিবেশী হাসান উল্লাহর সাথে খেলতে যায়।

তিনি আরও জানান, দুপুরে স্বজনরা তাদের দুইজনকে দেখতে না পেয়ে খোঁজা-খুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির অদূরে একটি ডোবার তীরে দুইজনের পায়ের সেন্ডেল দেখে সন্দেহ হয়। পরে ডোবার পানি থেকে তাদের দুই জনের লাশ উদ্ধার করা হয়।

আমাদের বাণী ডট কম/৩ সেপ্টেম্বর ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।