আলাউদ্দিন হোসেন,পাবনা জেলা সংবাদদাতা; জেলার করোনা ভাইরাস সংক্রামণের কারণে দিনমুজুর ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।
আজ শনিবার (০২ মে ২০২০) বিকেলে হযরত খাজিদাতুল কুব্রা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ও ক্রিস্টাল গ্রুপের সহযোগিতায় পৌরসভার ৮নং ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় এই ওয়ার্ডে কর্মহীন মানুষের মধ্যে চাল, ডাল, তেল, সাবান ও আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাড: বেলায়েত আলী বিল্লু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক জামিরুল ইসলাম মাইকেল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুইট, ক্রিস্টাল গ্রুপের পরিচালক ও সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শামসুল আলম,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিক্কুল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোকারম হোসেন,সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ
