আলাউদ্দিন হোসেন, পাবনা জেলা সংবাদদাতা; জেলা শহরের কসাইপাড়া বিদ্যুতায়িত হয়ে মাংস দোকানের কর্মচারী মিঠু (৪২) নিহত হয়েছে।
আজ বুধবার (২৭ মে ২০২০) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। মিঠু বড় বাজার খাসির মাংস বিক্রয়কারী রনি কসাইয়ের দোকানে মাংস কাটার কাজ করতো। তার বাড়ি শহরের নূরপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২ টার দিকে রনি কসাইয়ের গোয়াল ঘরে রাখা খাসিগুলো দেখতে আসে। এ সময় সকালে ঝড়ে উড়ে যাওয়া গোয়াল ঘরের টিনের চাল ঠিক করতে গিয়ে অসতর্কতা বশতঃ বিদ্যুতের তাড় ছিঁড়ে গেলে এই ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করতে গেলে কয়েকজনের বিদ্যুতের শর্ট লাগে। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
আমাদের বাণী ডট কম/২৭ মে ২০২০/সিসিপি
