আলাউদ্দিন হোসেন, পাবনা জেলা সংবাদদাতা;  স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা পৌর এলাকার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের করোনায় কর্মহীন ৯’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ সোমবার (০৪ মে ২০২০)  সকালে পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর তত্বাবধায়নে পৌর এলাকার জিসিআই স্কুল মাঠ, কৃষ্ণপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ এবং ভকেশনাল স্কুল এন্ড কলেজ মাঠে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, বনমালী শিল্পকলা কেন্দ্রের অর্থ সম্পাদক মোসাদ্দেক আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ ও সরকারী এডওয়ার্ড কলেজের সাবেক জিএস হাসানুর রহমান রনিসহ স্থানীয় কাউন্সিলর বৃন্দ। করোনা সংকটকালে স্কয়ার গ্রুপ পাবনা পৌরসভা, জেলা যুবলীগসহ জনপ্রতিনিধিদের মাধ্যমে পৌর এলাকাসহ জেলার তৃনমুলের একটি বড় জনগোষ্ঠিকে খাদ্য সহায়তা দিয়ে আসছে।

আমাদের বাণী ডট/০৪ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।