আলাউদ্দিন হোসেন, পাবনা জেলা সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘন্টায় ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৪৭ জনে।

বুধবার (১৭ জুন ২০২০) রাতে পাবনা জেলা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানা গেছে, ৩৫ জন নতুন আক্রান্তের মধ্যে পাবনা সদরেরই মোট ৩০ জন। আর মোট আক্রান্তের ২৪৭ জনের মধ্যে সদর উপজেলারই ১৩৫ জন।

করোনা সংক্রমনের কারণে পাবনা সদর ও সুজানগর উপজেলা রেড জোনে রয়েছে। এ দুটি উপজেলার সবচেয়ে বেশী সংক্রমিত গ্রাম, পাড়া ও মহল্লাকে শিগগির লকডাউন করা হবে।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, করোনা সংক্রমনের বিস্তার রোধে পাবনা জেলার ৯টি উপজেলাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে পাবনা সদর ও সুজানগর উপজেলা কে রোড জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া ঈশ্বরদী, আটঘড়িয়া এবং ভাঙ্গুড়া উপজেলাকে ইয়েলো জোন এবং বেড়া, সাঁথিয়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলাকে গ্রীণ জোনের অন্তভুক্ত করা হয়েছে।

সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় পাবনায় নতুন করে ৩৫ দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। মঙ্গলবারে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৩ জন। মঙ্গলবারে পাবনা জেলায় মোট করোনা আক্রান্ত ছিল ২১২ জন। আর ১ দিনের ব্যবধানে বুধবার পাবনা জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা হয়েছে ২৪৭ জন।

সুত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাবনায় ৫ জন আর করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ১৬ জন সুস্থ হয়েছেন। পাবনার করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে বলে মনে করেন জেলা স্বাস্থ্য বিভাগ। যে কোন সময় পাবনা লক ডাউন হতে পারে বলে সিভিল সার্জন অফিস সূত্র জানায়।

এদিকে অফিস আদালতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানা হলেও গণপরিবহনসহ হাটবাজারে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মানা হচ্ছে না।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪  হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮   হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।

আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।