মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলযোগে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে গেলে জীবন নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। সে রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ-কাতিহার সড়কের বিশ মাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার বাচোর গ্রামের ধনেশ্বর বর্মনের কিশোরী মেয়ে বিষপান করে। তাকে মোটরসাইকেলে করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যাচ্ছিল জীবন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জীবন মারা যায়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এ দিকে বিষপান করা ঐ কিশোরীর অবস্থা আশংকাজন হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।