প্যাপিলন নীট এ্যাপারেলস লিঃ এর শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতন পরিশোধ ও বেআইনীভাবে বন্ধ কারখানা অবিলম্বে খুলে দেওয়া, ফাইন নীটওয়্যার লিঃ এ ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও শ্রমিক নেতা সাইফুল ইসলাম শরীফের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আজ বেলা ১১ টা থেকে ২ টা বিকেএমইএ-র সামনে উল্লিখিত দুটি কারখানার শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচি চলাকালে প্যাপিলন কারখানার শ্রমিক রাজুর সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক কামাল পারভেজ মিঠু, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্দিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বিসিক শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সাঈদুর,গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর,প্যাপিলন কারখানার শ্রমিক , কাউছার, আমেনা, সুমন, নাহার ফাইন নীটওয়্যার এর শ্রমিক মোফাজ্জল হোসেন, প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, ফাইন নীটওয়্যার লিঃ এ সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবান হয়নি। নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের কথা বলায় ৯ জন শ্রসিককে মালিক মেজবাহউদ্দিন রাসেল সন্ত্রাসী ভাড়া করে এনে মারধর করে জোর করে স্বাক্ষর রেখে বেআইনিভাবে ছ্টাাঁই করা হয়। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ করায় ২৪ এপ্রিল রাতে মালিক মেজবাউদ্দিন রাসেল সন্ত্রাসী দিয়ে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফকে হামলা করে মারাত্মক আহত করেছে। থানায় মামলা দেয়া হলেও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখনও মামলা গ্রহণ করেনি।

নেতৃবৃন্দ আরও বলেন, প্যাপিলন গার্মেন্টস ১ এপ্রিল থেকে বেআইনিভাবে বন্ধ। গত ২ মাস ধরে মালিক বেতন পরিশোধ করছে না। বেতন না পাওয়ায় শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছে। অনাহারে থাকা শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছে। শ্রমিকরা তাদের বাসাভাড়া দিতে না পারায় বাড়ির মালিকরা অনেককে বাড়ি থেকে বের করে দিয়ে তালা লাগিয়েছে। দোকান বাকি পরিশোধ করতে না পারায় দোকানদার গালিগালাজ মারধর করছে। দোকানদার, বাড়িঅলার ভয়ে অনেক শ্রমিক বাইরে বাইরে ঘুরছে। জেলা প্রশাসক, শ্রম দপ্তর, শিল্প পুলিশ ও বিকেএমইএ সমস্ত জায়গায় লিখিত অভিযোগ দিলেও কেউ এখন পর্যন্ত সমস্যা সমাধান করেনি। শ্রমিকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নারায়ণগঞ্জে মিছিল-মিটিং করছে। চরম অনিশ্চয়তার মধ্যে তারা দিনাতিপাত করছে।

নেতৃবৃন্দ অবিলম্বে ফাইন নীটওয়্যারে ন্যূনতম মজুরি বাস্তবায়ন, বেআইনীভাবে ছাটাঁইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং প্যাপিলন গার্মেন্টস খুলে দিয়ে ২ মাসের বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিক নেতা সাইফুল ইসলাম শরীফের উপর হামলাকারী ফাইন নীটওয়্যারের সন্ত্রাসী মালিক মেজবাহউদ্দিন রাসেলসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেন।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।