সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০তম সহকারী শিক্ষকদের ১০তম গ্রেডের দাবি পুরণ হলো না। অবশেষে
প্রধান শিক্ষকদের ১১তম সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর সহকারী প্রধান শিক্ষকদের পদ সৃজন করা হলে ১৩ তম গ্রেডে বেতন দেয়া হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রাথমিকের শিক্ষক নেতাদেরকে এ তথ্য জানিয়েছেন গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন। বৈঠকশেষে শিক্ষক নেতারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণশিক্ষা সচিব আকরাম আল হোসেনের সাথে বেতন বৈষম্য নিরসন তথা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবি আদায়ে বৈঠকে বসেন। এতে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ৬জন ও সহকারী শিক্ষক মহাজোটের ৫ জন নেতা অংশগ্রহণ করেন। দুই পক্ষের নেতারাই বৈঠক শেষে
এসব তথ্য নিশ্চিত করেন।

শিক্ষক নেতারা জানান, প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড, সহকারী প্রধান শিক্ষকদের ১২তম ও সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেয়ার কথা গণশিক্ষা সচিব বলেছেন। সচিব জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতনের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। তবে, সহকারী প্রধান শিক্ষকদের পদসৃজন হলে তাদের ১২ তম গ্রেডে বেতন দেয়া হবে। পদ সৃজনের কাজ প্রক্রিয়াধীন।

তবে, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা হয়েছে বলেও সচিব শিক্ষক নেতাদের জানিয়েছেন। প্রধান শিক্ষক পদে আর সরাসরি নিয়োগ দেয়া হবে না।

তবে, প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও সহকারীদের ১৩তম গ্রেডে বেতন অনুমোদন মেনে নেন নি। দুই পক্ষের নেতারাই ঘোষিত কর্মসূচি অব্যাহত রাখবেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।