ডেস্ক রিপোর্ট, ঢাকা; সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএসসি পাশ সহকারী শিক্ষিকার সংখ্যা এখন খুব কম যারা আছেন তাও প্রায় চাকরির শেষ পর্যায়ে আছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
আজ শনিবার (০৬ জুন ২০২০) রাত নয়টায় শিক্ষা বিষয়ক একটি গণমাধ্যমের ফেসবুক লাইভ আলোচনায় এক কথা বলে প্রতিমন্ত্রী।
বর্তমান প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে আলোকপাতকালে প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে যেখানে জাতির ভবিষ্যৎদের শিক্ষা যাত্রার শুরু হয়। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন বিদ্যালয়ে পরিদর্শনে যায়। এখন আমাদের প্রাথমিক শিক্ষকরা খুবই অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন। এসএসসি পাশ মা, খালারা (প্রাথমিক শিক্ষিকা) এখন প্রায় শেষের দিকে । অধিকাংশ শিক্ষকই এখন মাস্টার্স পাশ।
প্রতিমন্ত্রী বলেন, আমরা আমাদের শিক্ষকদের আরও অভিজ্ঞ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, বিদেশেও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। শিক্ষকদের মানসম্মত করে তুলতে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ করার লক্ষে কাজ করছি।
আমাদের বাণী ডট কম/০৬ জুন ২০২০/সিসিপি
