ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাস এ দুর্যোগে শিশু শিক্ষার্থীদের টেলিভিশনের মাধ্যমে পাঠদান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহতি উদ্যোগ। এর পাশাপাশি ‘মায়ের মাধ্যমে পরীক্ষা’ ঘরে থাকা শিক্ষার্থীর মাঝে লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করবে। অনেকটা ফলপ্রসু সাফল্য বয়ে আনবে। এ উদ্যোগকে অভিনন্দন জানায়।
আজ রবিবার (৩১ মে ২০২০) গণমাধ্যমে পাঠানো বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষেদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুর্বত রায় যুক্ত বিবৃতিতে কথা জানান।
- বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া প্রতি আগ্রহ সৃষ্টি করতে প্রশ্নপত্রের ধরণ পাল্টাতে হবে। যাতে তারা বইয়ের পাতা খুঁজে উত্তর তৈরি করতে পারে। উত্তর খুঁজে লেখার মাধ্যমে তাদের মাঝে সৃজনশীল মনোভাব তৈরি হবে। নিজে নিজে প্রশ্ন ও উত্তর খুঁজে বের করার মাধ্যমে শিশুর লেখাপড়ায় উৎসাহবোধ জাগ্রত হবে।
শিশুর অভিভাবকের সাথে যোগাযোগ রাখার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন আগ্রহ প্রকাশ করছেন, গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা প্রাথমিকের ৩৭ হাজার প্যানেল প্রত্যাশিরা। তাদের স্বপ্ন প্রাথমিক শিক্ষক হওয়া। স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশের জন্য তাদের প্রতি রইল অভিনন্দন। প্রাথমিকে লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে আহ্বান জানাই। করোনাকালে ঘরে বসে পরীক্ষা এ মহতি উদ্যোগ সফলতা কামনা করছি।
আমাদের বাণী ডট কম/৩১ মে ২০২০/সিসিপি
