প্রাথমিক শিক্ষার বিভিন্ন দপ্তরের পদবী নিয়ে ‘জরুরি নিদের্শনা’ দিয়েছে প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ। আজ বুধবার (০৪ মার্চ ২০২০) প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগের বিভাগীয় উপপরিচালক মোঃ ইফতেখার হোসেন ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপতিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে- উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ইদানিং লক্ষ করা যাচ্ছে প্রাথমিক শিক্ষার বিভিন্ন দপ্তরে উচ্চমান সহকারি/ উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক/ ক্যাশিয়ার/ কম্পিউটার অপারেটর/ডাকা এন্ট্রি অপারেটর/ অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/ হিসাব সহকারীকে কেরাণী বলে সম্বোধন করা হয় যা গ্রহণযোগ্য নয় শ্রুতিকটু।
এমতাবস্থায়, বর্ণিত পদধারী কর্মচারিগণকে সঠিক পদবী অনুযায়ী সম্মোধন করার জন্য অনুুরোধ করা হলো।
আমাদের বাণী ডট কম/০৪ মার্চ ২০২০/টিটি
