নিজস্ব সংবাদদাতা, ঢাকা; সরকারীকরণ থেকে বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের পূর্বেই জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।
গতকাল বুধবার (০৪ মার্চ ২০২০) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়া স্মারকলিপিতে মুজিব জন্মশত বার্ষিকী পালনের পূর্বে প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী ২০১২ সালের ২৭ মে’র পূর্বে পাঠদানের জন্য আবেদনকৃত বিদ্যালয়ের সরকারিকরণের অনুরোথ জানানো হয়।
পেশকৃত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৯ ফেব্রুয়ারি রংপুর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনিষ্টিটিউট (পিটিআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেন, কিছু বিদ্যালয় ২৬ বছর আগে প্রতিষ্ঠিত হয়েও সরকারিকরণের তালিকাভুক্ত হতে পারেনি। সেইসব স্কুলগুলোকে খতিয়ে দেখে সরকারিকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে শিক্ষকদের মধ্যে আশার আলো সঞ্চালন হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মামুনুর রশিদ খোকন জানান, ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় ওইসময়ে সরবকারিকরণ তালিকা যথাযথভাবে না হওয়ায় ৪১৫৯টি বিদ্যালয় ও কর্মরত শিক্ষক জাতীয়করণ হতে বঞ্চিত হয়। ২০১২ সালের সমাপনীসহ এসব বিদ্যালয়গুলোর মধ্যে থেকে প্রায় ১৩০০ বিদ্যালয় জাতীয়করণের জন্য যাচাই বাছাই করা হয়েছে। যা মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে।
আমাদের বাণী ডট কম/০৫ মার্চ ২০২০/ইবি
