প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বদলি আদেশ দেয়া হয়। তিনি চলতি বছরের শুরুতে অর্থাৎ ৩০ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক (ডিজি) হিসাবে যোগদান করেছিলেন।

