মৌলভীবাজার শহরে সেন্ট্রাল রোডের নিজেদের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারণ সংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার শাখার সংগঠক প্রিয়াংকা রায় এর পিতা সুভাষ রায় (৬৫), মেজো বোন প্রিয়া রায় (১৯), মাসি দিপ্তী রায় (৪৮), মামী দিপা রায় (৩৫) ও মামাতো বোন বৈশাখী রায় (৩) এর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ নিখিল দাস।

আজ বৃহস্পতিবার সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে এই শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, ২৭ জানুয়ারি রাতে ছিল প্রিয়াংকা রায় এর বৌভাত। দিপা রায় ও তার মেয়ে বৈশাখী রায় বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে হবিগঞ্জ থেকে মৌলভীবাজারে এসেছিলেন। বৌভাতের অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় সকাল ১০টায় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন বাসার সবাই গভীর ঘুমে ছিলেন। এ কারণে আগুন লাগার পরও তারা টের পাননি।

আগুন লাগার পর বাসার অন্যান্য সদস্যদের মতো দিপা রায়ও ছেলেমেয়েদের নিয়ে ওই বাসায় আটকা পড়েন। প্রাণ বাঁচাতে আরও অনেকের সাথে তার ছেলে বাসার বাইরে বেরিয়ে আসতে পারলেও ছোট মেয়ে বৈশাখীকে নিয়ে বের হতে পারেন নি মা দিপা রায়। ফলে অন্য ৩ জনের সাথে মারা যান তারাও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।