চট্টগ্রাম সংবাদদাতা; জেলার ফটিকছড়ির খিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জব্বারকে (২৮) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা।
আজ সোমবার (২৫ মে ২০২০) সকালে তার বাড়িতে গিয়েও হামলা চালানো হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, প্রতিপক্ষের লোকজন এসে জব্বারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গত বছর ফেব্রুয়ারিতে নবগঠিত ইউপি নির্বাচনের পর থেকে চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি পাহারা জোরদার করে অভিযান শুরু করা হয়েছে ।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, ‘জব্বার চেয়ারম্যানের বিদ্রোহী হিসেবে পরিচিত। পুরোনো বিরোধের জেরে সকাল সাড়ে ১০টার দিকে তার বাড়িতে গিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।’
গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত খিরাম ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন জয়ী হন। এরপর থেকে পরাজিত প্রার্থী শহীদুল আলমের সঙ্গে চেয়ারম্যানের বিরোধ শুরু হয়। গত ১৮ মার্চ প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন চেয়ারম্যান সোহরাব।
আমাদের বাণী ডট কম/২৫ মে ২০২০/ডিডিএ
